কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬ এ ১০:৪২ AM
ড. ফাহমিদা খানম
ভারপ্রাপ্ত সচিব
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে ড. ফাহমিদা খানম গত ০৭ জুলাই, ২০২৬ তারিখে দায়িত্ব গ্রহণ করেছেন।
ড. ফাহমিদা খানম একজন অভিজ্ঞ প্রশাসক, পরিবেশ বিশেষজ্ঞ এবং দূরদর্শী নীতিনির্ধারক। তিনি বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারের ১৭তম ব্যাচের একজন কর্মকর্তা। দীর্ঘ কর্মজীবনে তিনি মাঠ প্রশাসন, পানি সম্পদ মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ এবং পরিবেশ অধিদপ্তরসহ সরকারের গুরুত্বপূর্ণ পদে অত্যন্ত নিষ্ঠা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন । বর্তমান পদে দায়িত্ব গ্রহণের পূর্বে তিনি এই মন্ত্রণালয়েরই অতিরিক্ত সচিব হিসাবে দায়িত্ব পালন করেছেন।
তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ভূগোল বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় থেকে 'পরিবেশ ব্যবস্থাপনা' বিষয়ে মাস্টার্স এবং মেলবোর্ন বিশ্ববিদ্যালয় থেকে পরিবেশনীতি ও পরিকল্পনা ক্ষেত্রে পিএইচডি ডিগ্রি অর্জন করেন ।
আন্তর্জাতিক পর্যায়ে পরিবেশ কূটনীতি ও বৈশ্বিক নীতিনির্ধারণী প্রক্রিয়ায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে ড. ফাহমিদা খানম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন । তিনি ২০২৫ সালে বাংলাদেশের প্রতিনিধি হিসাবে বাসেল কনভেনশনের (Basel Convention) কার্যনির্বাহী কমিটির এশিয়া প্যাসিফিক অঞ্চলের নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট হিসাবে ২০২৭ সালের COP-18 পর্যন্ত দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি বাংলাদেশের প্রতিনিধি হিসাবে মিনামাতা কনভেনশনের (Minamata Convention) নির্বাহী কমিটির এশিয়া প্যাসিফিক অঞ্চলের ২০২৭ সালের COP পর্যন্ত নির্বাচিত ব্যুরো মেম্বার হিসাবে দায়িত্ব পালন করছেন। তিনি বাংলাদেশ সরকারের পক্ষে একাধিক আন্তর্জাতিক পরিবেশ বিষয়ক কনভেনশন ও প্রক্রিয়ার 'ন্যাশনাল ফোকাল পয়েন্ট' (National Focal Point) হিসেবে দায়িত্ব পালন করছেন।
পরিবেশ ও প্রতিবেশ ব্যবস্থাপনা, জীববৈচিত্র সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় অংশীজন সহযোগে সমন্বিতভাবে কাজ করছেন।